আমরা কোন তথ্য রাখি ও কেন
অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে নাম, মোবাইল নম্বর ও ইমেইল দেন, সেগুলো আমরা সংরক্ষণ করি — শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট পরিচালনা ও লেনদেন যাচাইয়ের জন্য। bKash, Nagad বা Rocket-এর মাধ্যমে জমা বা উত্তোলনের সময় লেনদেনের রেফারেন্স নম্বর ও পরিমাণ লগ হয়; আপনার মোবাইল ওয়ালেটের PIN বা পাসওয়ার্ড
-
1
আমরা কখনো দেখি না বা সংরক্ষণ করি না। আপনার ডিভাইসের ধরন ও ব্রাউজিং সেশনের তথ্য কারিগরি সমস্যা সমাধান ও অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য ব্যবহার হয়। তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য বিক্রি করা হয় না। এই নীতির প্রযোজ্যতা আপনার অঞ্চলের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।